68fe40010105e_Capture
অক্টোবর ২৬, ২০২৫ রাত ০৯:০৬ IST

পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানো হবে , কাকদ্বীপে মূর্তি ভাঙার প্রতিবাদে হুঁশিয়ারি সুকান্তের

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সম্প্রতি কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙার ঘটনা বঙ্গ রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করে। মূর্তি ভাঙাকে কেন্দ্র করে শাসক - বিরোধী তরজা তুঙ্গে উঠে। এরই প্রতিবাদে এবার পথে নামল বিজেপি। রবিবার কাকদ্বীপে সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদী মিছিল সম্পন্ন হয়। মিছিল থেকে তিনি হুঁশিয়ারি দেন, এমন ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রের খবর, সম্প্রতি বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় একটি ভাঙ্গা মা কালীর মূর্তি পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। এই ভিডিওটিকে ঘিরে সমাজ রীতিমতো সমালোচনার ঝড় উঠে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ১ জনকে গ্রেফতার করে। এই ঘটনার প্রতিবাদে রবিবার কাকদ্বীপে বাসন্তী ময়দান থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা। এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিল শেষে প্রতিবাদী সভা থেকে রীতিমতো ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি নেতা।

সুকান্ত মজুমদার বলেন, 'অপদার্থ জেলা পুলিশেরা মা কালীকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে গেছে কেন একটা ছোটো হাতি ভাড়া করা যেত না? আমাদেরকে বলতো আমরা ১ টাকা করে চাঁদা তুলে দিতাম। তৃণমূল নেতার মধ্যে পুলিশেরা এই কান্ড করেছে। যে তৃণমূল নেতা এই ধরনের নির্দেশ দেয় তাকে আমরা ধিক্কার জানাই। ' স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে পাল্টা স্লোগান তুলে সুকান্ত মজুমদার বলেন, 'পিসি - ভাইপো সবাই চোর, বাপি হালদার বড়ো চোর।'

মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, ' মন্দির, মসজিদ সব থাকবে। যে যার ধর্ম পালনে কোনও বাধা নেই। প্রকৃত ধর্ম নিরপেক্ষ বিজেপিই। তবে মূর্তি ভাঙার ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে তাদের ছেড়ে দেওয়া হবে না। পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যাবস্থা করবো।' রীতিমতো  হুঁশিয়ারির সুরে সুকান্ত মজুমদার বলেন, ' ২৬ এ বিজেপি সরকার এলে নো FIR নো কোর্ট একদম স্পটেই সিদ্ধান্ত হবে।'

এদিন SIR ইস্যু নিয়েও সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ' তৃণমূল বলছে SIR করতে দেবে না করলে হাত কেটে দেবে। কয়েকদিনের মধ্যে কমিশন SIR শুরু করবে কত বড় বাপের ব্যাটা দেখি হাত কেটে দেখাক। SIR সারা ভারতবর্ষে হবে। কারোর ক্ষমতা নেই SIR আটকায়। এখানে ভয়ের কিছু নেই। যারা ভারতীয় তাদের নাম ভোটার লিস্টে থাকবে সে হিন্দু , মুসলিম যে ধর্মেরই হোক না কেন।'

আরও পড়ুন

পানাগড়ে ভয়াবহ আগুন , পুড়ে ছাই স্কুটির শোরুম
সেপ্টেম্বর ০১, ২০২৬

অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা

গড়িয়াহাট থেকে ৬ মাসের শিশুকন্যা অপহরণ , বকুলতলা থেকে উদ্ধার
সেপ্টেম্বর ০১, ২০২৬

ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ

নৈহাটিতে যানজট রুখতে টোটোয় লাগাম , ৮৫ নম্বর রুটে বন্ধ চলাচল
সেপ্টেম্বর ০১, ২০২৬

১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম

বাইক যেন সিংহাসন! পকোড়া-বাদাম-চা খেয়ে রোজ সন্ধ্যায় বাজারে হাজির ২ হনুমান
সেপ্টেম্বর ০১, ২০২৬

হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার

স্নানের ভিডিওতেই ফাঁদ! ৫ মাসের অন্তঃসত্ত্বাকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
সেপ্টেম্বর ০১, ২০২৬

বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ

অভয়ার মামলায় জামিন নির্মল ঘোষের, তবে এখনই জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন বিধায়কের
সেপ্টেম্বর ০১, ২০২৬

একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত

মাছের বাজার এবার হবে ছয়তলা ! ২৫০ কোটির প্রকল্পে ভোলবদল হাওড়ার স্টেশন চত্বরের
সেপ্টেম্বর ০১, ২০২৬

স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা

জঙ্গলের মধ্যে নাবালিকাকে ধর্ষণ , অভিযুক্ত শনিবারিকে ঘরচার খাতায় ফেলার দাবিতে উত্তাল ঝাড়গ্রাম
আগস্ট ৩১, ২০২৬

নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

সোনার দোকানে ঢুকে দাদাগিরি! সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবসায়ী ও মহিলা কর্মীদের মারধরের অভিযোগ
আগস্ট ৩১, ২০২৬

সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত

লিফটেই ৩ ঘণ্টা বন্দি! শিশু-সহ একাধিক মহিলা যাত্রীকে ঘিরে আদ্রা স্টেশনে চাঞ্চল্য
আগস্ট ৩১, ২০২৬

৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন

চিনির দামে আগুন ! কালোবাজারি রুখতে জেলায় জেলায় প্রশাসনের অভিযান
আগস্ট ৩১, ২০২৬

মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা

বৃষ্টির রাতে ভেঙে পড়ল মাটির বাড়ি ! ঘুমের মধ্যেই বাবা-মেয়ের মৃত্যু
আগস্ট ৩১, ২০২৬

আহত পরিবারের আরও দুই সদস্য

আশ্রমে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মহারাজ ! ভাইরাল ভিডিও ঘিরে বিক্ষোভ কোচবিহারে
আগস্ট ৩১, ২০২৬

অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

হাওড়ায় স্নিফার ডগের ইশারায় খুলল রহস্য ! ট্রলি ব্যাগ খুলতেই বেরোল ২২ কেজির বেশি গাঁজা
আগস্ট ৩১, ২০২৬

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

কলা বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-খালাসি
আগস্ট ৩০, ২০২৬

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের