নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অবৈধ নির্মাণের প্রতিবাদের জেরে মৃত্যুর ঘটনায় নয়া মোড়। চাঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কড়া বার্তা দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃদ্ধকে লাথি মারার অভিযোগে ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মনিরামপুর এলাকায়। অভিযোগ, অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় কাউন্সিলরের হাতে মার খেতে হয় এলাকার স্থানীয় বাসিন্দা তুলসী অধিকারীকে। শুধু তাই নয়, বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে তাকে লাথি মারার অভিযোগও উঠে কাউন্সিলরের বিরুদ্ধে। আর যার জেরেই মৃত্যু হয় তুলসী অধিকারীর। এই ঘটনার পরেই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধের পরিবার পাশাপশি, শাসক দলের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা।
ঘটনার পর অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশ অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে। প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক স্তরেও দ্রুত প্রতিক্রিয়া দেয় শাসকদল। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক স্পষ্ট ভাষায় জানান, 'এই ধরনের আচরণ দল কোনওভাবেই সমর্থন করে না। প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে। পাশাপাশি দলীয় সংবিধান অনুযায়ী অভিযুক্তকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের