নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – বিধানসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। মঙ্গলবার ২৯১ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এরপরই প্রকাশ্যে এসেছে ঘাসফুল শিবিরের গোষ্ঠীকন্দল। আমডাঙার প্রার্থীকে পছন্দ হয়নি দলীয় কর্মীদের একাংশের। তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে কর্মী-সমর্থকদের মধ্যে। বিক্ষোভ দেখান তাঁরা।
আমডাঙা বিধানসভা কেন্দ্রে ফুরফুরা শরিফের পিরজাদা কাশেম সিদ্দিকিকে প্রার্থী করেছে তৃণমূল। যা মানতে পারছেন না সেখানকার তৃণমূলের কর্মী-সমর্থকরা। গত তিনবারের বিধায়ক রফিকার রহমানকে প্রার্থী করেনি ঘাসফুল শিবির। সূত্রের খবর, প্রার্থী হিসেবে কাশেম সিদ্দিকিকে পছন্দ হয়নি তৃণমূল কর্মীদের। রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন রফিকার রহমানের অনুগামীরা।
মঙ্গলবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কে আমডাঙার পদ্মলাভপুরে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন রফিকার ঘনিষ্ঠ তৃণমূলের কর্মীরা। খবর পাওয়ার ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রফিকার রহমানের অনুগামীদের দাবি, কাশেম সিদ্দিকিকে প্রার্থী হিসেবে মানছেন না তাঁরা। হতাশ রফিকার বক্তব্য, “কর্মীদের ক্ষোভের তাৎক্ষণিক বহিঃপ্রকাশ ঘটেছে।“
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের