নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - আশঙ্কাই শেষমেশ সত্যি হল! পাথরবোঝাই ডাম্পারের ভার সামলাতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার সেতু। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন ডাম্পার চালক। ভাঙা সেতুর ওপর এখনও আটকে রয়েছে ডাম্পারটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে বেশ ভিড় জমিয়েছে এলাকার মানুষ ।
স্থানীয় সূত্রের খবর , দীর্ঘদিন ধরেই রায়ডাক নদীর উপর লোহার সেতুটি দুর্বল ছিল। দুর্বল সেতু হওয়া সত্ত্বেও সেতু দিয়ে সবরকম ভারী যানবাহন চলাচল করত। শনিবার ভোরে ডাম্পারটি অসমের খেরবাড়ি থেকে মানসাই বাজারের দিকে যাচ্ছিল। শিল্পী টগর অধিকারী সেতুতে ডাম্পারটি উঠতেই ভেঙে পরে সেতুটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন ডাম্পার চালক। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, সেতু ভেঙে পড়ায় বেশ যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়।
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, "বহুদিনকার পুরোনো সেতু হলেও এর ভীত মজবুত ছিল না। দুর্বল সেতু হওয়া সত্ত্বেও সেতু দিয়ে সবরকম ভারী যানবাহন চলাচল করত। একাধিকবার প্রশাসনকে সেতুটি সংস্কারের দাবি জানানো হয়েছে। তারপরেও কোনো সুরাহা হয়নি। বড় কোনো ক্ষতি হতে পারতো। ঘটনার পর আমরা তুফানগঞ্জ থানায় খবর দিই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে"।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের