নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি ও হিংসার মামলায় একের পর এক অভিযানে নামছে পুলিশ-প্রশাসন। এবার সন্দেশখালিতে বড়সড় পদক্ষেপ। ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় প্রায় সাড়ে তিন বছর পর গ্রেফতার হলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী।
ধৃতদের মধ্যে রয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী তথা সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায় এবং সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সরদার। অভিযোগ, রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার ঘটনায় এই দুই নেত্রীর নাম উঠে আসে। তারপর থেকেই তারা পলাতক ছিলেন বলে দাবি তদন্তকারীদের।
দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিল ন্যাজাট থানার পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সোনারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতেই ধৃতদের সন্দেশখালিতে নিয়ে আসা হয় এবং বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইডির উপর হামলার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা এবং বিরোধীদের উপর অত্যাচারের মতো একাধিক অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তদন্তকারীদের দাবি, উত্তর ২৪ পরগনার তথাকথিত বেতাজ বাদশা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই এলাকায় যথেষ্ট প্রভাব ছিল এই দুই নেত্রীর। সন্দেশখালি ইস্যু আগেই রাজ্যের রাজনীতিতে বড় আলোড়ন ফেলেছিল। এবার নতুন সরকারের আমলে একের পর এক গ্রেফতারি ঘিরে স্পষ্ট বার্তা দিতে চাইছে প্রশাসন আইনের চোখে কেউই ছাড় পাবে না।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের