নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - শহরজুড়ে তীব্র উত্তেজনা আর ক্ষোভের পর অবশেষে সাফল্য পেল পুলিশ। গত ১৮ ফেব্রুয়ারির গভীর রাতে সেবক রোডে ঘটে যাওয়া নৃশংস ‘হিট অ্যান্ড রান’ মামলায় গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃত যুবক এলাকারই এক পেট্রল পাম্প মালিকের ছেলে। একইসঙ্গে, ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে একটি পাবে পার্টি সেরে মদ্যপ অবস্থায় প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে ফিরছিলেন দেবাংশু। পানিট্যাঙ্কি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুজনকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন শঙ্কর ছেত্রী নামে এক স্থানীয় যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় এক তরুণী এখনও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই শিলিগুড়ি উত্তাল ছিল। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, রাত বাড়লেই এলাকায় মাদকাসক্ত ও মদ্যপ চালকদের দৌরাত্ম্য বাড়ে, যা সাধারণ মানুষের নিরাপত্তার পরিপন্থী। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত যুবক দুর্ঘটনার পর দ্রুত গতিতে পালিয়ে যান। প্রমাণ লোপাটের চেষ্টায় ক্ষতিগ্রস্ত গাড়িটি একটি গ্যারেজে সারাই করতে দেওয়া হয়েছিল। গ্যারেজগুলোতে নজরদারি চালিয়েই পুলিশ ঘাতক গাড়িটির হদিস পায়। একইসঙ্গে, মূল অভিযুক্ত দেবাংশুকেও গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, প্রশাসনিক তৎপরতা বজায় রাখতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব উত্তরবঙ্গ মেডিক্যালে গিয়ে চিকিৎসাধীন তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার সবরকম আশ্বাস দেন। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশের পর ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের