নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যের বিভিন্ন প্রান্তে জনরোষের ঘটনাগুলি যখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে, তখন এবার নৈহাটিতে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সনৎ দে। ডিম ছোড়া, ‘চোর চোর’ স্লোগান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সূত্রপাত সোমবার নৈহাটির একটি এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একটি তৃণমূল পার্টি অফিসে পৌঁছেছিলেন প্রাক্তন বিধায়ক সনৎ দে। তার সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই এলাকায় জড়ো হতে থাকেন বহু মানুষ। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাইরে ভিড় জমতে দেখে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন সনৎ দে। সেই মুহূর্তে বিক্ষোভকারীদের একাংশ সনৎ দেকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তার উদ্দেশ্যে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। হঠাৎ এই বিক্ষোভে কার্যত অস্বস্তিতে পড়ে যান প্রাক্তন বিধায়ক ও তার অনুগামীরা।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিরাপত্তার স্বার্থে সনৎ দে পার্টি অফিসের ভিতরে আশ্রয় নেন। বাইরে তখন চলতে থাকে বিক্ষোভ, স্লোগান এবং প্রতিবাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরে পুলিশি নিরাপত্তার বলয়ে প্রাক্তন বিধায়ককে দলীয় কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তাকে নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের