নিজস্ব প্রতিনিধি , হুগলী - সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আন্দোলন, আর সেই আন্দোলন ঘিরেই গ্রেফতার একাধিক তৃণমূল নেতা-কর্মী। পুলিশের কাজে বাধা, ধাক্কাধাক্কি এবং সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন ঘটানোর অভিযোগে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার-সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ।
শনিবার সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে হুগলীর পিপুলপাতি এলাকায় পথ অবরোধ কর্মসূচি নেয় তৃণমূল। কর্মসূচির নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় বলে অভিযোগ। পুলিশ অবরোধ তুলে দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, অবরোধকারীদের সঙ্গে পুলিশ কর্মীদের বচসা শুরু হয়, যা পরে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পুলিশের দাবি, সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এবং পুলিশ কর্মীদের সঙ্গে অসহযোগিতা করা হয়েছে। এই ঘটনার পর রবিবার সকালে অভিযান চালিয়ে অসিত মজুমদার-সহ মোট ১০ জনকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলার রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার-সহ আরও কয়েকজন তৃণমূল কর্মী।
ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, আইনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং পুলিশ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর তাদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে, তৃণমূলের দাবি, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছিল।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের