নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - চলন্ত অটোর ভিতর চালকের আচরণে আতঙ্কিত হয়ে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তরুণী। অভিযোগ, যাত্রাপথে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন চালক। বারবার আপত্তি জানিয়েও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিপদের আশঙ্কা বাড়ে। শেষে নিজের নিরাপত্তার জন্য চলন্ত অটো থেকেই ঝাঁপ দেন তিনি।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নিমতা থানা এলাকার পাঠানপুরে ঘটনাটি ঘটে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী টিউশন পড়াতে যাওয়ার জন্য বিরাটি থেকে গোলবাগানগামী অটোয় উঠেছিলেন। পিছনের আসন ভর্তি থাকায় তাঁকে চালকের পাশের সামনের সিটে বসতে হয়। এরপর পাঠানপুরের দিকে অটোটি এগোতেই পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। এরপরই ওই তরুণীর সামনে তৈরি হয় চরম বিপদের পরিস্থিতি।
অভিযোগ, অটো চলার কিছুক্ষণ পর থেকেই চালক কনুই দিয়ে তরুণীকে অশালীনভাবে স্পর্শ করতে থাকেন। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে চালককে সতর্ক করেন তিনি। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি । এরপর পাঠানপুরের কাছে আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত চলন্ত অটো থেকে ঝাঁপ দেন তরুণী।
তরুণীর চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযুক্ত চালক কালাচাঁদ মণ্ডলকে আটক করে নিমতা থানার পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতে পেশ করে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয় বলে জানা গেছে। ঘটনায় রাতের অটোযাত্রায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে।
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের