নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - হস্টেলের ঘর থেকে প্রথম বর্ষের এক মেডিক্যাল পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। শুক্রবার দুপুরে রাজবাঁধ এলাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল থেকে উদ্ধার হয় ২১ বছরের অভিষেক কুমারের দেহ। কী কারণে এমন ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে , মৃত অভিষেক কুমার বিহারের সীতামারি এলাকার বাসিন্দা। তিনি দুর্গাপুরের রাজবাঁধ এলাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করতেন। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ হস্টেলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গেছে, ঘটনার সময় অভিষেকের রুমমেট সুহিত মণ্ডল নমাজ পড়তে গেছিলেন। সেই সময় ঘরে একাই ছিলেন অভিষেক। নমাজ শেষে হস্টেলে ফিরে ঘরে ঢুকতে গিয়ে সুহিত দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। বেশ কয়েকবার ডাকাডাকি করেও অভিষেকের কোনও সাড়া না পেয়ে ফোন করেন তিনি। ফোন করেও কোনও উত্তর না মেলায় সন্দেহ হয় তার।
এরপর ঘরের সামনে জড়ো হন অন্যান্য সহপাঠীরাও। সহপাঠীদের দাবি, একটি চেয়ার নিয়ে জানলার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই অভিষেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করেন সহপাঠীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। অভিষেকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও জানা যায়নি।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে সুব্রত ভট্টাচার্য জানান, দুদিন পরেই প্রথম বর্ষের পরীক্ষা ছিল। সেই কারণে অভিষেক কিছুটা চিন্তায় ছিলেন। তবে তার আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরীক্ষার চাপই কি এই ঘটনার নেপথ্যে, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের