নিজস্ব প্রতিনিধি , হাওড়া - একই নদী, অথচ নদীপাড়ের মানুষের জীবনে ফারাক বিস্তর। হাওড়ার শ্যামপুরের গুড়েপোল, শিবগঞ্জ, গুজারপুর-সহ নদীতীরবর্তী গ্রামগুলিতে বর্ষা এলেই যেন বাড়ে দুর্ভোগ। কাজের সুযোগ কমে যাওয়ায় একদিকে যেমন কম পারিশ্রমিকে কাজ করতে বাধ্য হচ্ছেন দিনমজুরেরা, তেমনই কর্মসংস্থানের সন্ধানে ভিন জেলা ও ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন এলাকার বহু যুবক-যুবতী।
স্থানীয় সূত্রে জানা গেছে , হাওড়া জেলার উত্তর থেকে দক্ষিণে পূর্ব সীমান্ত ঘেঁষে বয়ে গিয়েছে হুগলী নদী। নদী এক হলেও নদীর দুই পাড়ের মানুষের জীবন-জীবিকার ছবিতে রয়েছে বিস্তর পার্থক্য। বিশেষ করে শ্যামপুর ব্লকের নদীতীরবর্তী একাধিক গ্রামের মানুষের কাছে বর্ষাকাল মানেই বাড়তি অনিশ্চয়তা। স্থানীয় বাসিন্দাদের প্রধান আয়ের উৎস ইটভাটায় শ্রমিকের কাজ, মাটি কাটা, কৃষিকাজ সহ রাজমিস্ত্রির জোগাড়ের কাজ। সারা বছর কমবেশি কাজ মিললেও বর্ষা শুরু হতেই বন্ধ হয়ে যায় ইটভাটা ও মাটি কাটার মতো বহু কাজ। কৃষিকাজও নির্ভর করে মরশুমের ওপর। ফলে কাজের সুযোগ কমলেও শ্রমিকের সংখ্যা একই থাকে।
বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তে যেখানে দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত মজুরি মিলছে, সেখানে শ্যামপুরের নদীতীরবর্তী এলাকায় বহু শ্রমিককে তুলনামূলক কম পারিশ্রমিকে কাজ করতে হচ্ছে বলে অভিযোগ। দক্ষ ও অদক্ষ শ্রমিকের মজুরিতেও রয়েছে পার্থক্য। কিন্তু বর্ষায় কাজের জোগান কমে যাওয়ায় পরিস্থিতির সুযোগ নিয়ে মালিকপক্ষ মজুরি কমিয়ে দেয় বলেও অভিযোগ স্থানীয়দের। দিন এনে দিন খাওয়া পরিবারগুলির কাছে প্রতিদিন কাজ পাওয়া অত্যন্ত জরুরি। ফলে কাজ হারানোর আশঙ্কায় অনেকেই কম মজুরিতেও কাজ করতে বাধ্য হন। বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে বলে দাবি নদীপাড়ের বাসিন্দাদের।
কাজের এই অনিশ্চয়তার প্রভাব পড়ছে নতুন প্রজন্মের ওপরেও। এলাকার বহু যুবক-যুবতী কর্মসংস্থানের সন্ধানে অন্য জেলা এমনকি ভিনরাজ্যেও পাড়ি দিচ্ছেন। বাইরে গিয়ে কাজ করে পরিবারের আর্থিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা। তবে দূর রাজ্যে থাকা স্বজনদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটে বাড়ির সদস্যদের। তবে এই পরিস্থিতি বদলের আশায় দিন গুনছেন শ্যামপুরের নদীপাড়ের মানুষ। তাদের প্রত্যাশা, সরকারি উদ্যোগে এলাকায় শিল্প-কারখানা গড়ে উঠবে এবং তৈরি হবে স্থানীয় মানুষের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ। হাতে নিয়মিত কাজ ফিরলে বদলাবে জীবনযাত্রার ছবিও, এই আশাতেই অপেক্ষা নদীপাড়ের গ্রামগুলির মানুষের।
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের