নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নমাজ পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল ৫ কিশোর। কিন্তু মসজিদে পৌঁছনোর আগেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তারা। শুক্রবার বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। পরে রাতেই ডোমকল থানায় অভিযোগ দায়ের করা হয়। ৫ কিশোরের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে , মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিখোঁজ ৫ কিশোর একই পাড়ার বাসিন্দা। তাদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪ জন একই স্কুলে পড়াশোনা করে। শুক্রবার জুম্মার নমাজ পড়তে যাবে বলে দুপুরে ৫ বন্ধুই বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এলাকায় খোঁজখবর শুরু করে পরিবার। তখনই জানা যায়, ৫ জন মসজিদে নমাজ পড়তেও যায়নি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না মেলায় রাত প্রায় ১১টা থেকে ১২টার মধ্যে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পরই ৫ কিশোরের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
নিখোঁজ ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি ডোমকলের শ্রীকৃষ্ণপুরে। অন্য এক কিশোরের বাড়ি কালীগঞ্জে। সে শ্রীকৃষ্ণপুরে মামারবাড়িতে থেকে পড়াশোনা করত। ওই কিশোরের মামা জানান, শুক্রবার দুপুরে নমাজ পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। ৫ জনকে সবসময় একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যেত বলেও জানান তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, ৫ কিশোর কাজের খোঁজে কোথাও চলে গিয়ে থাকতে পারে। তবে তাদের অপহরণ করা হয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ৫ বন্ধুর মোবাইল ফোনের গতিবিধি-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখে সব দিক থেকে তদন্ত চালাচ্ছে ডোমকল থানার পুলিশ।
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের