নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার পুরবোর্ডগুলিতেও তৃণমূলের রাশ আলগা হতে শুরু করেছে। ঘাসফুল শিবিরের ব্যাপক ভরাডুবির আবহে ভাটপাড়া পৌরসভায় নজিরবিহীন ধস নামল। একযোগে ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩০ জন পদত্যাগ করেছেন। শুক্রবার দুপুরের এই গণপদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে চরম প্রশাসনিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে গোটা শিল্পাঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরভোটের পর এতদিন ভাটপাড়া পুরসভাটি ঘাসফুল শিবিরের দখলেই ছিল। কিন্তু নতুন জমানার পরিবর্তনের হাওয়া লাগতেই শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে যান কাউন্সিলররা। সেখানে মহকুমা শাসকের কাছে নিজেদের ইস্তফাপত্র জমা দেন তারা। ত্যাগকারীদের তালিকায় খোদ পৌরসভার চেয়ারম্যান রেবা রাহাও রয়েছেন।
জানা গেছে, সংশ্লিষ্ট বোর্ডের মোট ৩৫টি আসনের মধ্যে ২ জন জনপ্রতিনিধি ইতিপূর্বে মারা গেছেন। মাত্র ৩ জন সদস্য এখনো ইস্তফা দেননি। এই গণপদত্যাগের জেরে পৌরসভার স্বাভাবিক কাজকর্ম নিয়ে বড়সড় আইনি জটিলতা তৈরি হয়েছে। নাগরিক পরিষেবা বজায় রাখা এখন মহকুমা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। এখানে নতুন বোর্ড গঠন করা হবে নাকি দ্রুত সরকারি প্রশাসক বসানো হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
সাংবাদিক সম্মেলন করে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি বিধায়ক অর্জুন সিং জানান, 'এটি একটি সংকটজনক পরিস্থিতি। তবে এই সময়েও যাতে নাগরিকদের দৈনন্দিন কাজ ব্যাহত না হয়, সেই কারণে সরকারি আধিকারিকরা তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাবেন। ভাটপাড়ার বিধায়ক পবন সিং ও জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার যৌথ দায়িত্ব নেবেন। তারা এলাকার মানুষের সমস্ত পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টি তদারকি করবেন'।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের