নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান- বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি শৌচাগার চালানো নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগ, সরকারি অনুমোদন বা টেন্ডার ছাড়াই দীর্ঘদিন ধরে ওই শৌচাগার পরিচালনা করা হচ্ছে। ব্যবহারকারীদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকাও।
স্থানীয়দের অভিযোগ, শৌচাগার ব্যবহার বাবদ যে টাকা সংগ্রহ করা হচ্ছে, তা স্থানীয় বিজেপি কর্মী সুধাময় দাসের হাতে তুলে দেওয়া হয়। শৌচাগারের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মীও এমন দাবি করেছেন। যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সরকারি হাসপাতাল চত্বরে কোনও পরিষেবা চালাতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। তাই প্রশ্ন উঠছে, এই শৌচাগার চালানোর অনুমতি কে দিয়েছে? এর জন্য কোনও টেন্ডার বা সরকারি বরাত নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
শৌচাগার ব্যবহার করে যে টাকা সংগ্রহ করা হচ্ছে, সেই টাকার হিসাব কোথায় রাখা হচ্ছে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকারি হাসপাতাল চত্বরে এমন পরিষেবা যদি অনুমোদন ছাড়াই চলে থাকে, তাহলে এতদিন ধরে তা কীভাবে চলল, উঠছে সেই প্রশ্নও।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এবার শৌচাগার পরিচালনা ও টাকা আদায়ের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠছে।
বিজেপি কর্মী সুধাময় দাসের বক্তব্য, 'এই শৌচাগারের কোনও টেন্ডার হয়নি। আগে কয়েকজন স্থানীয় মানুষ এটা চালাতেন। পরে তাঁরা চলে যাওয়ার পর আশপাশের কয়েকজনকে নিয়ে পরিষেবা চালু রাখা হয়েছে। এখান থেকে যে টাকা ওঠে, তা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয় না। বিদ্যুৎ বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অন্যান্য পরিষেবার কাজে খরচ হয়। শৌচাগার দিনে একাধিকবার পরিষ্কার করা হয়। হাসপাতালের সুপারের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে জানান সুধাময় দাস।'
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের