নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে এক বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তা নিয়ে এবারে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আবেদন যাচাইয়ের পরেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা পাঠানো হবে। আগামী ১০ই অগস্টের বৈঠকে প্রকল্পের নিয়ম নিয়ে আরও বিস্তারিত জানানো হবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। জুন মাস থেকে ৩১শে জুলাই পর্যন্ত অনলাইন আর অফলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হয়েছে। আবেদনপত্র যাচাইয়েরও কাজ চলছে। যাতে কোনও ভুল তথ্যের ভিত্তিতে টাকা না চলে যায়। যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
যাদের আবেদন এখনও যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। আবেদনপত্রে ভুল তথ্য টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই শুধুমাত্র যোগ্য অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কোনও সমস্যা হলে সমাজকল্যাণ বিভাগের হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-৫৫০৫ এ যোগাযোগ করে তথ্য জানা যাবে।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অগস্ট মাসের ৩ হাজার টাকার কিস্তি ১৭ই অগস্টের পর থেকে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। আগামী দিনে এ বিষয়ে আরো তথ্য জানানো হবে।
অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যে বিষয়গুলি পূরণ করতে হবে -
১. ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে বয়সের প্রমাণপত্র সহ প্রয়োজনীয় তথ্য সঠিক থাকতে হবে।
২. আবেদনের সময় দেওয়া সমস্ত তথ্য সরকারি যাচাই প্রক্রিয়ার মাধ্যমে মিলিয়ে দেখা হবে। তথ্য সঠিক পাওয়া গেলেই সুবিধাভোগীর নাম চূড়ান্ত তালিকায় থাকবে।
৩. যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেটি আবেদনকারীর নিজের নামে থাকা প্রয়োজন। পাশাপাশি অ্যাকাউন্টের তথ্য সঠিক আর সক্রিয় থাকতে হবে।
৪. সরকার নির্ধারিত সমস্ত শর্ত পূরণ করলেই আবেদনকারী ৩ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন। নিয়মের বাইরে থাকা আবেদন বাতিল হতে পারে।
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের