নিজস্ব প্রতিনিধি , নদীয়া - অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন শতাধিক মহিলা। দীর্ঘদিন ধরে তাদের দাবি অনুমোদন করা হয়নি বলে অভিযোগ। নির্দিষ্ট একটি এলাকার আবেদন দ্রুত মঞ্জুর হলেও অন্য এলাকার আবেদন ঝুলিয়ে রাখা হচ্ছে। বারবার পঞ্চায়েতে গিয়েও মিলছেনা সন্তোষজনক উত্তর। এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ ছড়ায় গ্রাহকদের মধ্যে। সেই প্রতিবাদেই পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ দেখান তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীয়ার শান্তিপুর ব্লকের বিজেপি পরিচালিত বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রোহিত যান নিজের এলাকার বহু মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাইয়ে দিয়েছেন। কিন্তু অন্যান্য এলাকার আবেদনকারীদের বারবার 'পোর্টাল খারাপ' বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাদের প্রশ্ন, অন্য পঞ্চায়েতে যখন কাজ হচ্ছে তখন শুধুমাত্র এই পঞ্চায়েতেই কেন সমস্যা। এদিন দুপুর পর্যন্ত পঞ্চায়েতে অধিকাংশ সরকারি কর্মী ও আধিকারিককে না পাওয়ার অভিযোগও তোলেন গ্রাহকরা। প্রধানের সঙ্গে দেখা না হওয়ায় এবং পরিষেবা না পেয়ে শেষ পর্যন্ত বিক্ষোভে সামিল হন তারা।
ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী অলোকা বাগ বলেন,'অনেকেই পয়সা পেয়েছে। কিন্তু আমরা কেন একটাও পয়সা পাচ্ছিনা। আমরা অনেক হয়রানি হয়েছি এতদিন ধরে। যখন যেটা করতে বলেছে করেছি কিন্তু তাও একটা পয়সাও পাইনি। আজকে এসে থেকে কাউকে দেখতে পাইনি। বললো যে কাগজ জমা নেবো কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু নেয়নি'।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ কর্মকার বলেন,'বাগআঁচড়া পঞ্চায়েত অন্নপূর্ণা পোর্টালের দায়িত্ব সেক্রেটারি মিহিরবাবুকে দেন। মিহিরবাবু বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রোহিত যানকে এই দায়িত্ব দেন। প্রধান নিজের এলাকার সব অন্নপূর্ণার ফর্ম গুলো কমপ্লিট করেছে আর বাকি পঞ্চায়েতের বুথের কাউকে জানানো হয়নি। তিনি একা খেয়েছেন সব টাকা। তাই আমাদের এলাকার মহিলারা সরব হয়েছে'।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের