নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বেআইনি অনলাইন বেটিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন ও নগদ টাকা। অনলাইন বেটিং চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অনলাইনে বিভিন্ন গেমের মাধ্যমে বেআইনি বেটিং চক্র চালানোর অভিযোগ ছিল ধৃতদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তাহেরপুর থানায় মামলা দায়ের হয়। এরপর বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে কালীনারায়ণপুর হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় দিনা বিশ্বাস, দীপ দত্ত এবং তন্ময় কুণ্ডুকে। অভিযুক্তদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন এবং কয়েক হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিন রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে আগামী দিনেও বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত মোবাইল ফোনগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের