নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে গ্রেফতার হল যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিতাই থানার অন্তর্গত পানিখাওয়ার সুটিবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সক্রিয় অস্ত্র পাচারচক্রের মূল চক্রীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের আগে এমন পরিস্থিতি ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সঞ্জয় বিশ্বাস, বাড়ি উত্তর বরথর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ওই অঞ্চলে অভিযান চালায় পুলিশ। সেই সময় অভিযুক্তের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগ্নেয়াস্ত্রটি অবৈধ উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল। এরপর অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এ প্রসঙ্গে তদন্তকারী এক আধিকারিক জানান, ‘উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির উৎস খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও বড়সড় নেটওয়ার্ক কাজ করতে পারে। সামনেই নির্বাচন, তাই নজরদারি আরও জোরদার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের