নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আবারও বোমা উদ্ধারে আতঙ্ক ছড়াল ভাঙড়ে। দক্ষিণ বামুনিয়া এলাকায় দুটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। পরপর বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি কলাবাগানের মধ্যে দুটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এগিয়ে গেলেই দেখা যায় ব্যাগের মধ্যে বোমা ভর্তি। আতঙ্কে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে ব্যাগ দুটি খুলে পুলিশ দেখতে পায় তার ভিতরে রয়েছে একাধিক তাজা বোমা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এলাকায় আগে থেকেই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল। ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই একই এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তার কিছুদিন পর একটি জলাশয় থেকে আগ্নেয়াস্ত্র ও একাধিক বোমাও উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই উদ্ধার ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পরপর বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনায় ভাঙড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের