নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ইস্যুতে কার্যত উত্তাল গোটা রাজ্য রাজনীতি। এই ইস্যুতে এবার সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, শুধু চিঠি বা আপত্তিতে কাজ হবে না প্রয়োজন কড়া পদক্ষেপ।
SIR প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক তরজা যখন চরমে, ঠিক তখনই নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, 'সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে বাবাসাহেব আম্বেদকর নির্বাচন কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়ে গিয়েছেন। অথচ সেই ক্ষমতা প্রয়োগে কমিশন কেন এতটা ‘নরম’ ভূমিকা নিচ্ছে কেন?' শুভেন্দু বলেন, 'ইলেকশন কমিশনের হাতে পুরো ক্ষমতা রয়েছে। শুধু চিঠি চালাচালি করে বা নোটিস পাঠিয়ে কোনও লাভ হবে না। অ্যাকশন নিতে হবে।'
বিরোধী দলনেতার আরও বক্তব্য, এতদিন ধরে নির্বাচন কমিশনাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের সুপ্রিম কোর্টে যেতে দেখা গিয়েছে। এবার যদি কমিশন কড়া ব্যবস্থা না নেয়, তাহলে সরাসরি সাধারণ ভোটারদের নিয়েই আদালতের দ্বারস্থ হওয়া হবে। এই মন্তব্যের মধ্য দিয়ে SIR ইস্যুতে আন্দোলনের পথ আরও একধাপ এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী।
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের