নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - জীবিকার তাগিদে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল মৎস্যজীবীর। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে সুন্দরবনে। মৃত ব্যক্তির নাম গোপাল ঢালি (৪৫)। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ফের জঙ্গলঘেরা এলাকার মানুষের জীবন-জীবিকার ঝুঁকির বিষয় সামনে এল।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঝড়খালি ৪ নম্বরের বাসিন্দা গোপাল ঢালি পেশায় একজন মৎস্যজীবী। স্ত্রী, ১৯ বছরের মেয়ে ও ১০ বছরের ছেলেকে নিয়ে সংসার। মঙ্গলবার সকালে প্রতিবেশী সুমন মণ্ডল-সহ আরেক সহকর্মীকে নিয়ে দেউলভারানী জঙ্গল সংলগ্ন নদীখাঁড়ির উদ্দেশ্যে রওনা দেন। নির্দিষ্ট স্থানে দোন ফেলতে ব্যস্ত ছিলেন সকলে।

সেই মুহূর্তে হঠাৎ অরণ্য থেকে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগার, সোজা গোপালের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকে তাঁকে টেনে গভীর বনে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বাঘটি। সহযাত্রীরা মরিয়া হয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় ধরে টানাহেঁচড়া চললেও শেষ পর্যন্ত ব্যর্থ হন তাঁরা। পরিস্থিতি বেগতিক বুঝে সাময়িক সরে দাঁড়ান দু’জন। পরে সাহস সঞ্চয় করে পায়ের ছাপ অনুসরণ করে খোঁজ শুরু করেন সঙ্গীর।
বেশ কিছুটা ভিতরে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় গোপালের নিথর দেহ। দ্রুত উদ্ধার করে নৌকায় তুলে রাতেই দেহ গ্রামে আনা হয়। বুধবার সকালে বাসন্তী থানার পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নেয়। পরিবারজুড়ে নেমে আসে গভীর শোক। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, 'আমরা উপার্জনের জন্য প্রায়ই জঙ্গলে যাই। কিন্তু কাছের কারও সঙ্গে এমন ঘটনা ঘটবে ভাবিনি। বাঘের সামনে মানুষ সত্যিই অসহায়। কিন্তু পেটের দায়ে কাজ চালিয়ে যেতে হবে। প্রশাসনের কাছে অনুরোধ, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক'।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের