69957f7242554_Gallery_1771405075973
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ দুপুর ০৪:৫৪ IST

প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ , পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১

নিজস্ব প্রতিনিধি , মালদহ - প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানোর দাবিতে বিক্ষোভ করতে এসে আহত ১ জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রাম এলাকায়। বিশেষ চাহিদাসম্পন্ন, অসহায় মানুষের কল্যাণকে প্রাধান্য দেওয়া না হলে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে লক্ষ্মীর ভান্ডার-সহ বহু সরকারি প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে। নতুনভাবে চালু হয়েছে যুব সাথী প্রকল্প, যেখানে প্রতি মাসে ১৫০০ টাকা প্রদান করা হবে। অন্যদিকে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ভাতা মাত্র ১০০০ টাকা। ফলে প্রকৃত সহায়তার দাবিদাররা অবহেলিত বোধ করছেন।

এই অসাম্য প্রতিরোধে মঙ্গলবার এলাকার প্রতিবন্ধী ও তাঁদের পরিবারের সদস্যরা নবগ্রাম বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। বিডিওর সঙ্গে দেখা করার দাবি তোলেন। অনেক চেষ্টার পর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। একই সময়ে অফিস চত্বরে চলছিল যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, ভূমিহীন ক্ষেতমজুরদের ফর্ম ফিলাপ। ভিড়ের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং এক প্রতিবন্ধী পড়ে গিয়ে আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রতিবন্ধী সুজয় বেরা জানান, 'সবার ভাতা বাড়ানো হয়েছে, আমাদের জন্য কিছুই ভাবা হয়নি। আমরা কোথায় যাব, কীভাবে বাঁচব? প্রতিবন্ধী আমরা নাকি যাদের যুব সাথী দেওয়া হচ্ছে তাঁরা? মাসে ৫০০০ টাকা বরাদ্দ দিতে হবে, তা না হলে এই আন্দোলন আরও শক্তিশালী হবে'।

বিক্ষোভকারী আসমানী খাতুন জানান, 'মুখ্যমন্ত্রী সব ধরনের ভাতার টাকা বাড়ালেন। কিন্তু প্রতিবন্ধীদের কথা ভাবলেন না এটা অন্যায়। সরকার মনে করেছে, তাঁদের ভোট ও জীবন মূল্যহীন। বিডিও আমাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইমেল করে পাঠানো হবে। দাবি পূরণ হোক, এটাই আমাদের অনুরোধ'।

আরও পড়ুন

বৃষ্টির রাতে ভেঙে পড়ল মাটির বাড়ি ! ঘুমের মধ্যেই বাবা-মেয়ের মৃত্যু
আগস্ট ৩১, ২০২৬

আহত পরিবারের আরও দুই সদস্য

আশ্রমে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মহারাজ ! ভাইরাল ভিডিও ঘিরে বিক্ষোভ কোচবিহারে
আগস্ট ৩১, ২০২৬

অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

হাওড়ায় স্নিফার ডগের ইশারায় খুলল রহস্য ! ট্রলি ব্যাগ খুলতেই বেরোল ২২ কেজির বেশি গাঁজা
আগস্ট ৩১, ২০২৬

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

কলা বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-খালাসি
আগস্ট ৩০, ২০২৬

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

২০ টাকার চাঁদা নিয়ে তুমুল অশান্তি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালদহ-নালাগোলা রুটের বাস পরিষেবা
আগস্ট ৩০, ২০২৬

যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি

নেহরুর মূর্তি উধাও! জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, ২৪ ঘণ্টার হুঁশিয়ারি কংগ্রেসের
আগস্ট ৩০, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে নোংরা! সেবক রোডে মাখন ভোগের কারখানায় হানা, সিল করল পুরসভা
আগস্ট ৩০, ২০২৬

সেবক রোডে এই অভিযান চালানো হয়

স্কুল-দেবালয়ের গা ঘেঁষেই ‘মদের বার’! রাতে বাড়ির দরজায় টোকা, রায়দিঘিতে আতঙ্ক
আগস্ট ৩০, ২০২৬

স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের