নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সাতসকালে উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , মৃত ব্যক্তির নাম শুভঙ্কর ঘোষ (৩৯)। তিনি পলতা ঘাট রোড অন্নপূর্ণা তলা অঞ্চলের বাসিন্দা ছিলেন। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান। বুধবার সকালে দীর্ঘক্ষণ সাড়াশব্দ না মেলায় পরিবারের সদস্যরা তার ঘরের দিকে যান। এরপরই আঁতকে ওঠেন পরিজনেরা। দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে তার দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই গভীর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তবে ঠিক কী কারণে ওই যুবক এই চরম পথ বেছে নিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
মৃতের ভাই জানান, ‘সকালে এই দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যাই। তৎক্ষণাৎ থানায় খবর দিই। তারা এসে দাদাকে হাসপাতালে নিয়ে যান। দাদা বহুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কিন্তু এমন কিছু একটা করে ফেলবেন, তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। অকালেই সব শেষ হয়ে গেল’।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের