নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পালাবদল হতেই চাঞ্চল্য নানুরে। মাঠের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল বিপুল পরিমাণ ভোটার কার্ড। খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলি উদ্ধার করে পুলিশ।
রবিবার সকালে নানুরের কীর্নাহার পশ্চিম পাড়া এলাকার একটি মাঠে কাজে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বহু ভোটার কার্ড পড়ে রয়েছে। প্রথমে বিষয়টি দেখে হতবাক হয়ে যান এলাকাবাসী। পরে তারা কীর্নাহার থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধার করা হয় বিপুল সংখ্যক ভোটার কার্ড।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া কার্ডগুলির অধিকাংশই পুরনো ভোটার কার্ড। ঘটনাস্থলের পাশেই রয়েছে এক প্রাক্তন বিএলওর বাড়ি। এরপরই তদন্তের স্বার্থে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকের চিনিশপুর গ্রামের বিএলও হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় ভোটারদের পুরনো কার্ড সংগ্রহ করে নতুন কার্ড দেওয়া হয়েছিল।
নিয়ম অনুযায়ী, পুরনো কার্ডগুলি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু অভিযোগ, তিনি সেই কার্ড জমা না করে নিজের কাছেই রেখে দিয়েছিলেন। পরে সেগুলিই মাঠের ধারে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। ঠিক কেন তিনি এই কাজ করলেন, কেন সরকারি নিয়ম মেনে কার্ড জমা দিলেন না সেই নিয়েই প্রশ্ন উঠছে।
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের