নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোটের দামামা বাজতেই তপ্ত নানুরের মাটি। বিজেপি নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাড়ির সামনে সাদা থান, ফুলের মালা, ধূপকাঠি ও মিষ্টি রেখে ভয় দেখানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক - বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে।
ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুরের থুপসারা অঞ্চলের কুড়গ্রামে। বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডলের সভাপতি রামকৃষ্ণ মণ্ডল প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। কিন্তু বুধবার সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই চমকে যান তিনি। বাড়ির দরজার সামনে পড়ে থাকতে দেখা যায় একটি সাদা থান, ফুলের মালা, ধূপকাঠি এবং মিষ্টি। ভোটের আগে এই ধরনের সামগ্রী বাড়িতে রেখে যাওয়া কার্যত সরাসরি প্রাণনাশের হুমকি বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব।
ঘটনার পর খবর দেওয়া হয় নানুর থানায়। ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের দিকেই সরাসরি আঙুল বিজেপি নেতা। তার অভিযোগ, নির্বাচনের আগে তাকে এবং তার পরিবারকে ভয় দেখানোর জন্য পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এভাবে ভয় দেখিয়ে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরানো যাবে না।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, দলের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে। ভোটের আগে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের