নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নামাজ পড়ার সময় ধারালো অস্ত্রের কোপে মাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মগরাহাট থানার অন্তর্গত গোকোরনি এলাকায়। মৃতার নাম আকিলা বিবি (৬০)। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , আকিলা বিবি স্বামী, সন্তানদের নিয়ে লস্কর পাড়ায় বসবাস করতেন। অন্যান্য দিনের মতোই শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা নামাজ পড়ার জন্য মসজিদে যান। ফলে বাড়িতে একাই ইবাদতে মগ্ন ছিলেন তিনি। সেই সময় আচমকাই ঘরে প্রবেশ করে তাঁর ছোট ছেলে আতাউর রহমান গাজী ওরফে মধু।

অভিযোগ, কোনও পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর একাধিক এলোপাথাড়ি কোপ বসায় সে। এরপর গুরুতর জখম অবস্থায় দ্রুত মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
প্রতিবেশী হাফিজুর রহমান পিয়াদা জানান, 'দীর্ঘদিন ধরেই অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। মাঝেমধ্যেই উত্তেজিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত সে। তবে এবার কোথায় গেছে তা জানা নেই। প্রথমে বিষয়টি জানতাম না। পরে রক্তাক্ত দৃশ্য দেখে ঘটনাটি প্রকাশ্যে আসে'।
এ বিষয়ে পুলিশের এক আধিকারিক জানান, 'অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই অবস্থায় দীর্ঘ সময় আত্মগোপন করা সম্ভব হবে না বলেই আশা করা হচ্ছে। তাঁর মানসিক অবস্থা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখা হবে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের