নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত কিশোরকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিতাই এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি রুখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , পূর্ব চামটা গ্রামের বাসিন্দা তপন কুমার বর্মন। স্ত্রী ও সন্তান নিয়ে তাঁর সংসার। একটি মুদিখানার দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বুধবার বিকেল প্রায় ৫টা নাগাদ তাঁর মেয়ে বাবার অনুপস্থিতিতে দোকানে বসে ছিল। এমন সময় কৌমারী গ্রামের বাসিন্দা অল্পেন্দিন মিঞার ছেলে জসিম মিঞা (১৬) সেখানে আসে।

অভিযোগ, আচমকাই কিশোরীর হাত ধরে টানাটানি করে কুপ্রস্তাব দেয় সে। চিৎকার শুরু করলে পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। আতঙ্কে বাড়ি ফিরে যায় নাবালিকাও। বৃহস্পতিবার সকালে ফের তমালিকার বাড়ির আশপাশে জসিমকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশে। পরে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, 'গতকালের ঘটনার পর থেকে তমালিকা ভীষণ আতঙ্কিত। এমন ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি। গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা সবাই মেয়েটার পাশে আছি। পুলিশ কড়া ব্যবস্থা নিক। ছেলেটার শাস্তি হোক, এটাই চাই'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের