নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - নদীমাতৃক দেশ ভারত। এই দেশে নদীকে ভগবানের রূপে পুজো করা হয়। যেমন গঙ্গা। অথচ সেই নদীমাতৃক দেশে বেহাল দশা নদীর। প্রতিনিয়ত কাকদ্বীপের কালনাগিনী নদীতে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। যার দুর্গন্ধে টেকা দায়। এর জেরে ভয়াবহ দূষণ দেখা দিয়েছে কালনাগিনী নদীতে।
সূত্রের খবর, প্রায় ২ মাস ধরে কালনাগিনী নদীর জলের রং কুচকুচে কালো হয়ে রয়েছে। দুর্গন্ধে টেকা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর পাশেই রয়েছে শৌচাগার। সেই নোংরা জল নদীর জলের সঙ্গে মিশে দূষণ ছড়াচ্ছে। প্রতিদিন নদীর জলে আবর্জনা ফেলচ্ছে বহু ব্যবসায়ী। বাজারের নোংরা আবর্জনা থেকে মাংস দোকান গুলির ময়লা তথা মুরগি ও খাসির নাড়িভুঁড়ি, রক্ত প্রতিদিন নদীতে সরাসরি ফেলা হয়।
ভাটার সময় দুর্গন্ধ আরও বেড়ে যায়। নদীর পাশ দিয়ে যাতায়াত করার সময় নাকে কাপড় চাপা দিতে হচ্ছে বলে দাবি স্থানীয়দের। প্রশাসনকে এই নিয়ে বহুবার জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনও কোনো কড়াকড়ি পদক্ষেপ নেয়নি। অবশেষে প্রশাসনের টনক নড়েছে। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের