নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গেও জোরদার হচ্ছে বিজেপির রাজনৈতিক কর্মসূচি। মঙ্গলবার শিলিগুড়িতে শুরু হল বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’। খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে শুরু হয় এই যাত্রা। এই যাত্রা থেকে মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ডাবগ্রাম–ফুলবাড়ি কেন্দ্রের বিধায়িকা শিখা চ্যাটার্জী সহ দলের একাধিক নেতা-কর্মী। পুজোর মাধ্যমে কর্মসূচির সূচনা করার পর শুরু হয় রথযাত্রা। রথযাত্রাটি শিলিগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে যায়। সেবক রোড থেকে শুরু হয়ে মিছিলটি বিধান রোড ও হিল কার্ড রোড হয়ে এগিয়ে যায়।
মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিশানা করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী গতকাল মন্তব্য করেছেন যে উনি না থাকলে একটা নির্দিষ্ট গোষ্ঠী হিন্দুদের শেষ করে দেবে। আমি মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি উনি বলুক কোন গোষ্ঠীর কথা বলেছেন। ওনার দম থাকলে বলুক কোন গোষ্ঠী হিন্দুদের শেষ করবে। একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে।'
বিজেপি বিধায়ক আরও বলেন, ' আমি আগেও বলেছি এই মুখ্যমন্ত্রী মুসলিমদের থেকেও বেশি মুসলিম হতে চায়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের গর্তে ফেলে দিয়েছে আর বাকি কয়েকজনকে হাতে বন্দুক ধরিয়ে জেহাদি বানিয়েছে। আগামীর নির্বাচনে হিন্দুরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট দেবে আর যেই সম্প্রদায়ের কথা বলেছে তারাও মমতাকে ভোট দেবে না। তখন এই বিরোধী নেত্রী হিসেবে ওনাকে রাস্তায় বসিয়ে রাখার দায়িত্ব বিজেপির।'
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের