নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বঙ্গে নির্বাচনের দামামা বেজে গেছে। বিরোধীদের পাশাপাশি এবার শাসক দলও প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবারের তালিকায় একাধিক নতুন প্রজন্মের মুখ স্থান পেয়েছে। তার মধ্যে রয়েছে মতুয়া সম্প্রদায়ের মধুপর্ণা ঠাকুর। প্রার্থী ঘোষণা হতেই এদিন তার মুখে শোনা গেল আত্মবিশ্বাসের সুর।
গত বিধানসভা উপনির্বাচনে বাগদা থেকে প্রার্থী হয়েছিলেন মধুপর্ণা ঠাকুর। এবার বিধানসভা নির্বাচনে ফের দল থেকে প্রার্থী হয়েছেন তিনি। এদিন প্রার্থী ঘোষণা হওয়ার পর তিনি বলেন, ' আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমার উপর আস্থা রাখার জন্য। অবশ্যই উপ নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে অনেকটাই পার্থক্য। আর এবারের লড়াইটা অনেকটা বেশি কঠিন। তবে মাঠে যখন নেমেছি লড়াই করব আর জিতবো।'
মধুপর্ণা ঠাকুর আরও বলেন, ' SIR শুরু হয়েছিল রোহিঙ্গাদের ধরার জন্য। কিন্তু হেনস্তা হতে হয়েছে আমাদের মতুয়া আর নমঃশূদ্রদের। এর জবাব এবার সাধারণ মানুষ ভোটের মাধ্যমে দেবে। দেড় বছর খুব কম সময় আমি সাধারণ মানুষদের সঙ্গে কাটিয়েছি। সে সময়ের মধ্যে যতটা সম্ভব আমি তাদের উন্নয়ন করার চেষ্টা করেছি। আরও অনেক কাজই বাকি আছে। এবার সাধারণ মানুষ যদি আশীর্বাদ করে তাহলেও আরো অনেক বেশি বেশি করে আমি ওনাদের পাশে থাকবো।'
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের