নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ঠাকুরনগরে শুরু হয়েছে মতুয়া ধর্ম মহামেলা। আর এই মতুয়া ধর্ম মহামেলাকে ঘিরে উঠল হয়রানির অভিযোগ। বিভিন্ন রাজ্য থেকে মেলায় যোগ দিতে আসা মতুয়া ভক্তদের ট্রেনে ওঠার সময় বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা ঘিরে নতুন করে বিতর্কের শুরু হয়েছে।
সোমবার থেকে ঠাকুরনগরে শুরু হয়েছে মতুয়া সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ মতুয়া ধর্ম মহামেলা। দেশজুড়ে বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার ভক্ত এই মেলায় যোগ দিতে রওনা দিয়েছেন। আর এই মেলা ঘিরেই এবার বিতর্কের শুরু। অভিযোগ, মতুয়াদের জন্য কেন্দ্রের বরাদ্দ করা ট্রেনেই হয়রানির শিকার হতে হয়েছে বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষকে। ট্রেন থেকে তাদের নামিয়ে দেওয়ার অভিযোগ টিটির বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজ মাধ্যমে।
আর এই ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতাবালা ঠাকুর। তিনি বলেন, ' অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। একদিকে কেন্দ্রীয় সরকার বলছে মতুয়াদের জন্য বাড়তি ট্রেন চালু করা হয়েছে। আর অপরদিকে ভিন্ন রাজ্য থেকে আসা মতুয়াদের হয়রানি হতে হচ্ছে। ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। এমনকি তাদের মালাও ছিঁড়ে দেওয়া হয়। প্রতিবছর ভক্তরা বিভিন্ন জেলা থেকে আসে। কেন্দ্রীয় সরকার মুখে বলছে এক আর কাজে করছে আরেক। সঠিক সময় মতুয়ারা এর জবাব দেবে।'
অন্যদিকে, সুব্রত ঠাকুরের কাছেও একই ধরনের অভিযোগ এসেছে। এক মতুয়া গোসাঁই দাবি করেন, তাদের দল মেলায় আসার সময় ডানকুনি এলাকায় টিটিই ও পরে রেল কর্তৃপক্ষের তরফে দলপতিকে কিছু সময়ের জন্য আটকে রাখা হয়। তবে এই অভিযোগের বিষয়ে সুব্রত ঠাকুর বলেন, এত বড় ধর্মীয় সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন, ফলে কোথাও কোথাও সাময়িক সমস্যা হতে পারে। আলোচনার মাধ্যমেই সেই সমস্যার সমাধান করা উচিত।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের