নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মোথাবাড়ির অশান্তি থেকে শুভেন্দুর ভবানীপুরে নমিনেশন জমা ঘিরে উত্তেজনার ঘটনায় কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে রাত ১২টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠায় কড়া বার্তা দিল নির্বাচন কমিশন।
মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তার পরই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। কেন এত দেরিতে পদক্ষেপ নেওয়া হল, সেই প্রশ্নও তোলা হয়েছে জেলা প্রশাসনের কাছে। এই ঘটনায় মালদহ জেলার ডিএম এবং এসপিদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
জ্ঞানেশ কুমারের স্পষ্ট বার্তা, মোথাবাড়ির ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আজ রাত ১২টার মধ্যেই গ্রেফতার করতে হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর ভবানীপুরে নমিনেশন জমা দেওয়ার সময় কেন উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। ওই দিন স্লোগান, বিক্ষোভ এবং রাজনৈতিক সংঘাত কেন নিয়ন্ত্রণে রাখা গেল না, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে প্রশাসনের কাছে।
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের