নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের জেলের ভিতর থেকে মোবাইল উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রেসিডেন্সি জেলে আমেরিকান সেন্টার হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আফতাব আহমেদ আনসারির সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার হল কয়েকটি মোবাইল ফোন। শুধু মোবাইলই নয়, তার সেল থেকে মিলেছে রাউটার, ওয়াই-ফাইয়ের যন্ত্র-সহ একাধিক ইলেকট্রনিক সরঞ্জাম এবং নগদ টাকা। ঘটনায় কারা কর্তৃপক্ষের তরফে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আফতাব আহমেদ আনসারি আমেরিকান সেন্টার হামলা মামলার মূলচক্রী। প্রথমে আদালত তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেও পরে সুপ্রিম কোর্ট সেই সাজা পুনর্বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছে আফতাব। জেলের সেলের ভিতর আফতাব মোবাইলে কথা বলছে বলে গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে। এমনকি, সে জেলের ভিতর থেকেই ইন্টারনেট ব্যবহার করছে বলেও তথ্য পাওয়া যায়। সেই খবরের ভিত্তিতেই প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় আফতাবের জামাকাপড় সহ বিছানাপত্র ঘেঁটে ৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন কারা আধিকারিকরা। পাশাপাশি উদ্ধার হয়েছে ২ টি রাউটার, ওয়াই-ফাইয়ের যন্ত্র, ২টি কার্ড রিডার, একটি পেন ড্রাইভ এবং ইয়ারফোন। তার সেল থেকে ৫০০ টাকার নোটে মোট ৩১ হাজার টাকাও উদ্ধার হয়েছে।
জেলের ভিতরে বসে আফতাব কার কার সঙ্গে যোগাযোগ রাখত, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম কলের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করা হত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এমনকি, জেল থেকে বিদেশে, বিশেষ করে পাকিস্তানে কোনও ফোন করা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে। এতগুলি মোবাইল ও ইলেকট্রনিক সরঞ্জাম এবং নগদ টাকা কীভাবে জেলের ভিতরে পৌঁছল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর পিছনে কোনও কারাকর্মীর যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া মোবাইল সহ অন্যান্য ডিভাইস পরীক্ষা করে যোগাযোগের তথ্য জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দিদের হাতে মোবাইল থাকার অভিযোগ নিয়ে এর আগেও একাধিকবার তল্লাশি হয়েছে। জেল থেকে একাধিক মোবাইল উদ্ধারের পাশাপাশি প্রেসিডেন্সি জেলের সুপার এবং চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করা হয়েছিল। বিষয়টি নিয়ে সিআইডি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। এরপরও বারবার জেলবন্দিদের কাছ থেকে মোবাইল সহ অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠছে।
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের