6a92a7d894bc4_1614778050_3-sironam-nandigram
আগস্ট ২৯, ২০২৬ দুপুর ০৩:০৫ IST

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ক্যাথিড্রাল রোড বন্ধ , মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্যাথিড্রাল রোডের সভা ঘিরে এবার সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে মমতার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ারও বার্তা তার। আদালতের নির্দেশ অনুযায়ী রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখার কথা থাকলেও সভা চলাকালীন তা কার্যত বন্ধ হয়ে যায় এমনই অভিযোগ তুলে শুক্রবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী। ফলে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ঘিরে রাজনৈতিক সংঘাত গড়াল আইনি লড়াইয়ের দোরগোড়ায়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ক্যাথিড্রাল রোডে সভার আয়োজন করেছিল কালীঘাটপন্থী তৃণমূল। মেয়ো রোডে সভার অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে বিকল্প হিসেবে ক্যাথিড্রাল রোডে কর্মসূচি হয়। তবে সভার অনুমতি দেওয়ার সময় একাধিক শর্ত বেঁধে দিয়েছিল আদালত। তার মধ্যে অন্যতম ছিল, রাস্তার একটি ফ্ল্যাঙ্ক যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। অভিযোগ, সভা চলাকালীন সেই নির্দেশ কার্যকর থাকেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছনোর পর ভিড় সামলাতে গিয়ে পরিস্থিতি বদলে যায়।

রাস্তার অন্য পাশে গাছের নীচে থাকা কর্মী-সমর্থকদের একাংশ ব্যারিকেড পেরিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসেন বলে অভিযোগ। এর জেরে রাস্তার একটি অংশ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। ঘটনাটিকে আদালতের নির্দেশ অমান্য হিসেবে দেখছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গেই শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানান। শুভেন্দুর বক্তব্য, হাইকোর্টের নির্দেশে রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখার কথা ছিল। কিন্তু সভায় ভিড় বাড়ার পর সেই রাস্তা বন্ধ হয়ে যায়। তার দাবি, পুলিশকে মমতার বিরুদ্ধে FIR দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাইকোর্টেও বিষয়টি নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না। তার বক্তব্যে স্পষ্ট, বিষয়টি এখন আর শুধুমাত্র রাজনৈতিক সভার ব্যবস্থাপনা বা যানজটের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; আদালতের নির্দেশ কার্যকর করা হয়েছিল কিনা, সেই প্রশ্নও সামনে এসেছে। সব মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি শেষ হলেও ক্যাথিড্রাল রোডের সেই সভার রেশ কাটেনি। আদালতের নির্দেশ কতটা মানা হয়েছিল, সভাস্থলে ঠিক কী ঘটেছিল এবং সেই ঘটনায় কার দায় এখন সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

আরও পড়ুন

ডিম কিনতেও এবার ভাবতে হবে ! শীতের বাজারে মধ্যবিত্তের পকেটে পড়বে বাড়তি চাপ
আগস্ট ২৯, ২০২৬

ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে

রেলের নিয়ম ভাঙলেই ১০০০ টাকা জরিমানা ! টাকা না দিলে আদালতে হাজিরা
আগস্ট ২৯, ২০২৬

পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা

আকাশজুড়ে দুর্যোগের ঘনঘটা ! নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা
আগস্ট ২৯, ২০২৬

নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া

সপ্তাহান্তে রেলযাত্রায় বড় বদল ! ৭ ঘণ্টার ব্লকে বাতিল একাধিক লোকাল
আগস্ট ২৮, ২০২৬

শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ

 

কলেজে কলেজে উড়বে গেরুয়া আবির , দীর্ঘ বিরতির পর ছাত্র ভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৮, ২০২৬

ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ফ্রি প্যালেস্টাইন নয়, ফ্রি পিওকে লিখুন , যাদবপুরে বাম - অতি বামেদের চ্যালেঞ্জ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর

আরজি.কর কাণ্ডে পুনর্তদন্তের গতি বাড়াল হাইকোর্ট , সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল আদালত
আগস্ট ২৮, ২০২৬

আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি

রাত ১২টা বাজলেই বন্ধ ফেসবুক-ইনস্টা! কিশোরদের জন্য মেটার বড় সিদ্ধান্ত
আগস্ট ২৮, ২০২৬

কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা

প্রতিদিন রাতে মদ খাইয়ে দুটো ছেলেকে পাঠায় , বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার
আগস্ট ২৮, ২০২৬

মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার

জব তক মে মরা নেহি, তব তক হারা নেহি , ক্যাথেড্রাল রোডে রণহুঙ্কার অভিষেকের
আগস্ট ২৮, ২০২৬

দলবদলুদের কড়া বার্তা অভিষেকের

মণ্ডপের পাশে আমিষ খাবার বিক্রি করা যাবে না ! দূর্গাপুজোর আগে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৮, ২০২৬

মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি 

 

বিধবা-বার্ধক্য ভাতায় বড় সুখবর ! রাজ্য সরকারের নতুন নিয়মে এবার পেতে পারেন ২০০০ টাকা পর্যন্ত
আগস্ট ২৮, ২০২৬

আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা

পুজোর আগেই বড় বদল ! আধুনিক LHB রেকে ছুটবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস
আগস্ট ২৮, ২০২৬

নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন

মমতা পৌঁছতেই সভায় হুড়োহুড়ি, ক্যাথিড্রাল রোডে গাড়ির ভিড়ে আটকাল অ্যাম্বুল্যান্স
আগস্ট ২৮, ২০২৬

পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

৩ রা সেপ্টেম্বর রাস্তায় নামবে না ক্যাব-বাইক , ১২ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা
আগস্ট ২৮, ২০২৬

একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের