6a92c2a792636_Durga Puja VHP.jpeg
আগস্ট ২৯, ২০২৬ বিকাল ০৫:০০ IST

থিমে আপত্তি নেই , বিকৃতিতেই সমস্যা ! দূর্গাপুজো নিয়ে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে পালাবদলের জেরে আসন্ন দূর্গাপুজো ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। থিমের মণ্ডপ থেকে প্রতিমার সাজ, একাধিক বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের বক্তব্যে থিমের বিরোধিতা নয়, বরং ধর্মীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ফলে এবারের পুজোয় মণ্ডপসজ্জা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে নতুন করে চর্চা শুরু হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের মার্গ দর্শকমণ্ডলীর সদস্য নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন , থিমের ভাবনায় সংগঠনের আপত্তি নেই। তবে থিমের মাধ্যমে উন্নত শিল্পচর্চা করা যেতে পারে। কিন্তু থিমের নামে পুজোর সঙ্গে সম্পর্কহীন কোনও বিষয় তুলে ধরা ঠিক নয়। মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হলে সনাতনী ভাবনার সঙ্গে তার যোগসূত্র বজায় থাকে বলে মনে করছে সংগঠন। তাই থিম থাকলেও তার মধ্যে ধর্মীয় আবহ বজায় রাখার পক্ষেই সওয়াল করা হয়েছে।

প্রতিমার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আপত্তির কথা জানিয়েছেন তিনি। তাঁর মতে, প্রতিমার সাজে আধুনিকতার ছোঁয়া থাকতে পারে। তবে শালীনতা বজায় রাখা জরুরি। দূর্গার রূপে মাতৃত্বের ভাব যেন স্পষ্ট থাকে। পাশাপাশি প্রচলিত অস্ত্র বা পোশাকের ক্ষেত্রে অতিরিক্ত পরিবর্তন না করার কথাও বলা হয়েছে। এছাড়া পুজো মণ্ডপের কাছাকাছি আমিষ খাবার বিক্রি বা খাওয়ার বিরুদ্ধেও অবস্থান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

তবে বাংলার সমস্ত দূর্গাপুজোয় আমিষ খাবার বন্ধ করার দাবি তারা করছে না বলেই জানিয়েছেন নির্গুণানন্দ ব্রহ্মচারী। তাঁদের মূল বক্তব্য, মাতৃপ্রতিমার আশেপাশের পরিবেশ যেন ধর্মীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। বিজেপি সরকার গঠনের পর এটাই রাজ্যে প্রথম দূর্গাপুজো। তাই এই অবস্থান ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক-সামাজিক আলোচনা। এখন নজর থাকবে, বিশ্ব হিন্দু পরিষদের এই বার্তার প্রভাব কলকাতার পুজোর মণ্ডপসজ্জায় কতটা পড়ে।

আরও পড়ুন

বিলবোর্ড বিতর্কের পর এবার দখলদারির অভিযোগ , অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে নয়া চাপ
আগস্ট ২৯, ২০২৬

ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে

জেলের সেলে ৩ মোবাইল , রাউটার-সহ বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ! আফতাব আনসারির ঘরে উদ্ধার ৩১ হাজার টাকা
আগস্ট ২৯, ২০২৬

প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ক্যাথিড্রাল রোড বন্ধ , মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ শুভেন্দুর
আগস্ট ২৯, ২০২৬

আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে

ডিম কিনতেও এবার ভাবতে হবে ! শীতের বাজারে মধ্যবিত্তের পকেটে পড়বে বাড়তি চাপ
আগস্ট ২৯, ২০২৬

ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে

রেলের নিয়ম ভাঙলেই ১০০০ টাকা জরিমানা ! টাকা না দিলে আদালতে হাজিরা
আগস্ট ২৯, ২০২৬

পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা

আকাশজুড়ে দুর্যোগের ঘনঘটা ! নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা
আগস্ট ২৯, ২০২৬

নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া

সপ্তাহান্তে রেলযাত্রায় বড় বদল ! ৭ ঘণ্টার ব্লকে বাতিল একাধিক লোকাল
আগস্ট ২৮, ২০২৬

শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ

 

কলেজে কলেজে উড়বে গেরুয়া আবির , দীর্ঘ বিরতির পর ছাত্র ভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৮, ২০২৬

ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ফ্রি প্যালেস্টাইন নয়, ফ্রি পিওকে লিখুন , যাদবপুরে বাম - অতি বামেদের চ্যালেঞ্জ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর

আরজি.কর কাণ্ডে পুনর্তদন্তের গতি বাড়াল হাইকোর্ট , সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল আদালত
আগস্ট ২৮, ২০২৬

আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি

রাত ১২টা বাজলেই বন্ধ ফেসবুক-ইনস্টা! কিশোরদের জন্য মেটার বড় সিদ্ধান্ত
আগস্ট ২৮, ২০২৬

কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা

প্রতিদিন রাতে মদ খাইয়ে দুটো ছেলেকে পাঠায় , বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার
আগস্ট ২৮, ২০২৬

মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার

জব তক মে মরা নেহি, তব তক হারা নেহি , ক্যাথেড্রাল রোডে রণহুঙ্কার অভিষেকের
আগস্ট ২৮, ২০২৬

দলবদলুদের কড়া বার্তা অভিষেকের

মণ্ডপের পাশে আমিষ খাবার বিক্রি করা যাবে না ! দূর্গাপুজোর আগে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৮, ২০২৬

মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি 

 

বিধবা-বার্ধক্য ভাতায় বড় সুখবর ! রাজ্য সরকারের নতুন নিয়মে এবার পেতে পারেন ২০০০ টাকা পর্যন্ত
আগস্ট ২৮, ২০২৬

আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের