নিজস্ব প্রতিনিধি , হুগলী - দ্বিতীয় দফার ভোটের আগে উত্তরপাড়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে নির্বাচনী ময়দান আরও উত্তপ্ত করলেন তিনি। নাম না করে একাধিক ইস্যুতে অমিত শাহকে নিশানা করেন তিনি।
হুগলীর উত্তরপাড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' বিজেপি সর্বশক্তি দিয়ে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।' অমিত শাহকে কটাক্ষ করে মমতা বলেন, ' আমার প্রিয় ভাই, মোটাভাই আজ নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল, তাকে নিয়ে মিটিংয়ে বসেছিলেন। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ভোট স্লো করে দেওয়ার জন্য। যাতে মানুষ ভোট দিতে না পারে। ভবানীপুরেও একই দায়িত্ব দেওয়া হয়েছে। তোরা আমার কাঁচকলা করবি।'
বিজেপিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ নাকি ৫০টা হেলিকপ্টার আকাশে উড়ছে। আমাদের তিনটে জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। ওদের ১৯ জন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বাহিনী, ইডি-সিবিআই সব নিয়ে চলে এসেছে।' পুলিশের অতি - সক্রিয়তা নিয়েও এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' পুলিশ ভাইদের বলছি, আপনাদের এত সক্রিয় হওয়ার দরকার নেই। পরশু আমার ভবানীপুরে এক কর্মীকে পিটিয়েছে। গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে চারজন মারা গিয়েছেন, তাই মানুষের ওপর আর চাপ বাড়াবেন না।'
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের