নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - পাখির চোখ বিধানসভা নির্বাচন। ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার উত্তরবঙ্গে তার সভার আগেই চাঞ্চল্য ছড়াল। নাকা চেকিং চলাকালীন বিপুল আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হল দুই দুষ্কৃতীকে। মোদির সভার আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
রবিবার কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তা তুঙ্গে। তারই মাঝে শনিবার গভীর রাতে চ্যাংড়াবান্ধা এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তল্লাশি চালাতেই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৬ টি দেশি পিস্তল এবং ২০ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা মেখলিগঞ্জ এলাকা থেকে এই অস্ত্র নিয়ে আসছিল। রাত প্রায় আড়াইটে নাগাদ বিএসএফ তাদের আটক করে। পরে তাদের কোচবিহার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সভার ঠিক আগের রাতে এমন অস্ত্র উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , সতর্ক নজরদারির কারণেই বড় কোনও অঘটন এড়ানো সম্ভব হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের