নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - প্রথম দফা নির্বাচন প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে। শাসক - বিরোধী উভয় শিবিরই প্রচারের ময়দানে নেমে পড়েছে। আর এই নির্বাচনী আবহে এবার প্রচারের ময়দান নামল কংগ্রেসও। আর সেখান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বাংলায় নিজেদের হাতেগোনা কয়েকটা আসন বাঁচিয়ে রাখতে এবার নির্বাচনী প্রচারের ময়দানে নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাজ্যে ৩ টি জনসভা করবেন তিনি। উত্তর দিনাজপুরের সভা থেকেই দিনের প্রথম নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। সভামঞ্চ থেকে মোদিকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুতর ভুল সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
এদিন নির্বাচনী প্রচার থেকে মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ' সরাসরি সামনে এসে সংবিধানকে আক্রমণ করতে পারে না। কিন্তু যখনই সুযোগ পায় সংবিধানের উপর আক্রমণ করে। প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোককে বসায়। ভোট চুরি করে। গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।'
রাহুল গান্ধী আরও বলেন, ' নরেন্দ্র মোদির পুরো কন্ট্রোল ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে। মোদি দেশবাসীকে বলেন, তার বুকের ছাতি ৫৬ ইঞ্চির। কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।' জাতীয় স্বার্থ নিয়েও এদিন মোদিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ' ভারতকে ভয়ঙ্কর ধোঁকা দিয়েছেন নরেন্দ্র মোদি। আমেরিকার সঙ্গে তিনি যে সমঝোতা করেছেন, তার জন্য বিজেপির ক্ষতি হবে না। এর ফলে ক্ষতি হবে আপনার, দেশের শ্রমিকদের, দেশের সাধারণ জনতার, পশ্চিমবঙ্গবাসীর, ছোট ব্যবসায়ীদের। দেশকে বিক্রি করে দিয়েছেন।'
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের