নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দিনহাটায় প্রকাশ্যে এল এক শিউরে ওঠা নৃশংস ঘটনা। মাংস খাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তিকে খুন করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কুর্শাহাট এলাকায়। ঘটনার পর থেকেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তিনি কুর্শাহাট এলাকার একটি শ্মশানের কাছে কুঁড়েঘরে বসবাস করতেন। স্থানীয় একটি জলাশয় থেকে তার দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর দেখা যায়, মৃতের ঘাড় ও গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এই দৃশ্য দেখেই পুলিশ খুনের বিষয়টি নিশ্চিত করে তদন্ত শুরু করে। কিন্তু তদন্তেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ফিরদৌস আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদে সামনে আসে ভয়াবহ তথ্য। জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় ফিরদৌস ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে প্রথমে খুন করে। এরপর দেহটি জলাশয়ের ধারে নিয়ে গিয়ে পরিষ্কার করে লুকিয়ে রাখে। জেরার সময় অভিযুক্ত মেনে নেয়, সে মানুষের মাংস খাওয়ার উদ্দেশ্যেই এই খুন করেছে এবং দেহের কিছু অংশ খাওয়ার চেষ্টাও করেছিল।
পুলিশের বক্তব্য অনুযায়ী, এই ঘটনা অত্যন্ত বিরল ও গুরুতর। নরমাংস ভক্ষণের উদ্দেশ্যে খুনের মতো ঘটনার উদাহরণ খুব কমই দেখা যায়। অভিযুক্ত সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে পুলিশ। দিনহাটার এই নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় মানুষকে গভীর আতঙ্কে ফেলেছে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের