নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করেছে প্রশাসন। সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাল আধার কার্ড। ঘটনাকে ঘিরে সীমান্ত নিরাপত্তা ও জাল নথি চক্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত মহিলা বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার বাঁশবেড়িয়া গ্রামের বাসিন্দা। কয়েক মাস আগে এক দালালের সাহায্যে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে নদীপথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেন তিনি। এরপর কলকাতায় পরিচারিকার কাজ শুরু করেন। পরে মল্লিকপুরের হরিহরপুর এলাকার বেনিয়াডাঙায় এলিয়াস গাজি নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। স্থানীয়দের কাছে নিজেকে ভারতীয় নাগরিক বলেই পরিচয় দিতেন তিনি।
তদন্তে আরও জানা গেছে, ভারতে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে মাত্র ২ হাজার টাকার বিনিময়ে একটি জাল আধার কার্ডও বানিয়ে নেন লকিন। পুলিশের দাবি, এই নথি তৈরির পিছনে বড়সড় ভুয়ো পরিচয়পত্র চক্র কাজ করছে। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ হরিহরপুর এলাকায় অভিযান চালায়। সেখানে লকিন তাতিকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। বৈধ পাসপোর্ট বা ভিসা দেখাতে না পারায় পুলিশ সন্দেহ বাড়ায়। পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ড পরীক্ষা করে সেটি জাল বলে নিশ্চিত হয় তদন্তকারীরা। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ফরেনার্স অ্যাক্টের ১৪-বি ধারা সহ একাধিক জালিয়াতি ও অনুপ্রবেশ সংক্রান্ত ধারায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। প্রশাসনের দাবি, সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ ও জাল নথি চক্রের বিরুদ্ধে কড়া অভিযান চলবে। যদিও বিরোধীদের প্রশ্ন, সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এত সহজে অনুপ্রবেশ ঘটছে এবং জাল নথি তৈরির চক্র এতদিন সক্রিয় থাকল কীভাবে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের