নিজস্ব প্রতিনিধি, নদীয়া – উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ উঠল নদীয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। মারধর করায় রবিবার সন্ধ্যায় তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ পড়ুয়া থেকে স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, এদিন সন্ধ্যায় মুরুটিয়ার বালিয়াডাঙ্গা এলাকায় প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফিরছিলেন উচ্চ মাধ্যমিকের কয়েকজন ছাত্রছাত্রী। সেই সময় দলীয় কর্মসূচি সেরে গাড়িতে করে নিজের বাড়িতে ফিরছিলেন তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। অভিযোগ, হর্ন বাজানো সত্ত্বেও পথ ছাড়েনি পড়ুয়ারা। তখনই তাঁদের ওপর চড়াও হয়ে বিধায়ক গায়ে হাত তোলেন বলে অভিযোগ।
বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পড়ুয়াদের দাবি, বিধায়ককে এসে ক্ষমা চাইতে হবে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মুরুটিয়া থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে শান্ত হয় ক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা। বিমলেন্দু সিংহ রায় জানান, “ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলছিলাম। সেই সময় এলাকার কিছু বিজেপি নেতা আমাকে হেয় করার চেষ্টা করে, ওদের চেষ্টা সফল হয়নি।“
বিধায়ক আরও জানান, “আমি কোন অন্যায় কাজ করিনি। এই ঘৃণ্য কাজের সঙ্গে আমি কোনওভাবেই যুক্ত নই। বিজেপি অনেক ভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করেছিল কিন্তু ওরা সফল হয়নি।“ যদিও বিমলেন্দু সিংহ রায়ের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, নিজের দোষ ঢাকতে বিজেপির ওপর দোষ চাপাচ্ছে বিধায়ক।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের