নিজস্ব প্রতিনিধি , নদীয়া - তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ফুলিয়ায়। অভিযোগ, বিজেপি কর্মীদের লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয়েছে। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে থানায় বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী ও বিজেপি কর্মী সমর্থকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের তির তৃণমূল পঞ্চায়েত সদস্য নীলরতন ঘোষ ওরফে নরোর বিরুদ্ধে। তিনি নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার নবলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বিজেপি কর্মীদের দাবি, জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি দলবল নিয়ে এলাকায় দাপট দেখাচ্ছেন। রাস্তায় ফেলে দুই বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। গভীর রাতে কয়েকজনের বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দিয়েছেন। একাধিকবার অভিযোগ জানিয়েও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদেই রবিবার শান্তিপুর থানায় বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেন এলাকাবাসীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী কিরানি দাস বলেন,'বিভিন্নরকম ভাবে অত্যাচার চালাচ্ছে তৃণমূলের নরো। পিস্তল ধরছে, মারধর করছে, রাস্তাঘাটে পেলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। দাদাগিরি দেখাচ্ছে পাড়ায় সবসময়। পাড়ার দুতিনটে ছেলেকে মারধর করেছে বিনা কারণে। পুলিশ কোনো উদ্যোগ নিচ্ছেনা ওকে গ্রেফতার করার। আমরা চাই ওর শাস্তি হোক। পাড়ায় শান্তি চাই আমরা'।
বিক্ষোভকারী বিজেপি কর্মী বিশ্বজিৎ বসাক বলেন,' নীলরতন ঘোষ তৃণমূলের প্রখ্যাত ক্রিমিনাল। পাড়ায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস চালাচ্ছে। তোলাবাজি থেকে শুরু করে অন্যের বাড়ি ভাঙচুর করা, প্রাণনাশের হুমকি ইত্যাদি কাজকর্ম এই পাড়ায় ক্রমাগত করে আসছে। আমরা বিজেপি কর্মীরা চাই ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এক বিজেপি নেতার মদতেই এত সাহস পাচ্ছে বলে মনে করছি আমরা'।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের