নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর ঘটনায় এবার মানবাধিকার ইস্যুতে সরব কলকাতা হাইকোর্ট। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযুক্ত হলেও কোনও ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। একইসঙ্গে জাহাঙ্গিরের বিরুদ্ধে নতুন কোনও মামলা হয়েছে কি না, তার রিপোর্টও তলব করেছে আদালত।
পুনর্নির্বাচনের আগে ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নিজেকে পুষ্পা বলে পরিচয় দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তবে ভোটের আগে তিনি প্রকাশ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। পরবর্তীতে বাংলা-নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। এরপর সহরারহাট এলাকায় তাকে কোমরে দড়ি বেঁধে, বারমুডা ও গেঞ্জি পরিয়ে ঘোরানোর ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সেই সময় তার হাতজোড় করে ক্ষমা চাওয়ার দৃশ্যও প্রকাশ্যে আসে, যা নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে।
এই ঘটনাকেই কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হন জাহাঙ্গিরের স্ত্রী। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করেন, তদন্তের স্বার্থে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই পারে, কিন্তু সেই প্রক্রিয়ায় কোনওভাবেই অভিযুক্তের মানবাধিকার ক্ষুণ্ণ হওয়া চলবে না। আদালত নির্দেশ দিয়েছে, আগামী সাত দিনের মধ্যে জাহাঙ্গির খানের বিরুদ্ধে নতুন কোনও FIR দায়ের হয়েছে কি না, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ১ জুলাই।
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের