নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বাড়িতে ঢুকে পড়েছিল হনুমান। এদিক-ওদিক লাফালাফির পর বিস্কুটের কৌটো নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে। অভিযোগ, সেই সময়ই এয়ারগান হাতে গুলি চালান বাড়ির বাসিন্দা। বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় হনুমানটির। বাঁকুড়ার জয়পুর থানার রাজগ্রামের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহস্থকে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বেশ কিছুদিন ধরেই এলাকায় হনুমানের উৎপাত নিয়ে বিরক্ত ছিলেন বাসিন্দাদের একাংশ। শুক্রবারও একটি হনুমান গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াচ্ছিল। আচমকাই সেটি ঢুকে পড়ে একটি বাড়িতে। ঘরের ভিতরে কিছুক্ষণ এদিক-ওদিক লাফালাফির পর একটি বিস্কুটের কৌটোর দিকে নজর পড়ে হনুমানটির। অভিযোগ, কৌটোটি নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় তাকে লক্ষ্য করে এয়ারগান দিয়ে গুলি চালান বাড়ির বাসিন্দা অভিষেক ঘোষ। গুলিটি হনুমানটির বুকে গিয়ে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে।
গুলির শব্দ শুনে বাড়ির সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জয়পুর থানায় এবং বন দফতরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। মৃত হনুমানটিকে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। বন দফতর সূত্রে জানা গেছে, সেখানেই হনুমানটির ময়নাতদন্ত করা হয়েছে।
ঘটনার পর বন দফতরের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিষেক ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শনিবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানো হবে বলে জানা গেছে।
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের