নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আসন্ন বিধানসভা ভোটের আগেই জনসংযোগে নামলেন হাত শিবিরের মনোনীত প্রার্থী প্রতাপ চন্দ্র মণ্ডল। ১৩৭ নম্বর কেন্দ্রে দলীয় 'হাত' প্রতীককে সঙ্গী করে নির্বাচনী লড়াইয়ে নাম লেখালেন তিনি। এই বিশেষ আসনটিকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে প্রবল উদ্দীপনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরে এখানে একাধিক দলের মধ্যে কড়া টক্কর দেখা গেছে। এবারও সব পক্ষই জেতার জন্য মরিয়া। তবে বিরোধীদের সামান্য জমিও ছাড়তে রাজি নয় জাতীয় কংগ্রেস। সেই কারণেই বুধবার দলীয় অফিস থেকে প্রচারপত্র বিলির পাশাপাশি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গ্রাম ঘুরলেন প্রতাপবাবু। পাশাপাশি জনসভার মাধ্যমে নিজেদের উন্নয়নের রূপরেখাও তুলে ধরেন তিনি।
প্রার্থীর কথা অনুযায়ী, কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো ধর্মনিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নতুন বাংলা গড়া। ক্ষমতায় এলে নারীদের জন্য মাসিক ২০০০ টাকার ‘দুর্গা সম্মান’, সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হবে। এক বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদে চাকরি, চাষিদের বার্ষিক ১৫০০০ টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। সেই সঙ্গে গ্রামীণ পথঘাট ও চিকিৎসাকেন্দ্রের উন্নতির ওপর জোর দেওয়া হবে।
প্রতাপ চন্দ্র মণ্ডল জানান, 'আমি আপনাদের ঘরের সন্তান। আপনারা সমর্থন করলে আমি সব সময় পাশে থাকব। আমজনতার ভালো সাড়া দেখে এটা স্পষ্ট যে বদল আসছেই। খুব তাড়াতাড়ি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী এখানে সভা করবেন'।
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের