নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত বাংলার রাজনীতি। ক্ষমতা দখলের লড়াইয়ে এবার সরাসরি নিশানায় রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। বিজেপি নেতা কালীপদ সেনগুপ্তের এক বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। যা নতুন করে নারী ভোটার ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন তুলে দিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সেই জনপ্রিয়তার পাল্টা দিতে গিয়ে এবার বিতর্কে জড়াল বিজেপি। দাসপুরের বিজেপি নেতা ও রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত প্রকাশ্য সভা ও বক্তব্যে বলেন, ' যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের বাড়ির স্বামীদের বলবো লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখুন। তারা বেরোলে তো জোড়াফুলে ভোট দিতে যাবেন। না, জোড়াফুলে ভোট দেওয়া যাবে না, ভোটটা দিতে হবে পদ্মেই।'
এই মন্তব্যের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তৃণমূল কংগ্রেস ওই ভিডিও নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে তীব্র নিন্দা জানিয়েছে। শাসকদলের দাবি, এই মন্তব্য নারীদের স্বাধীনতা ও ভোটাধিকার খর্ব করার আহ্বান, যা গণতন্ত্রের চেতনাকে সরাসরি আঘাত করে। বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসক দলের নেতৃত্বও।
তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ' আগে বলতো বিজেপি নেতৃত্বরা লক্ষ্মীর ভাণ্ডার নেবে না। আর এখন বলছে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মহিলাদের বন্দি করে রাখুন। এরা হচ্ছে মহিলা বিরোধী একটা দল। বাংলার লক্ষ্মীরা তৈরি আছে গণতন্ত্রের মাধ্যমে এই নারী বিরোধী দলকে জবাব দেওয়ার জন্য।'
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের