নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার এক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপি সমর্থক মহিলাদের উদ্দেশ্যে তার করা বক্তব্যকে ঘিরে সরব হয়েছে বিরোধী শিবির। আসন্ন নির্বাচনের আগে এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে জেলায়।
কোচবিহারের পেটলার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জগদীশ বর্মা বসুনিয়া বলেন, 'যারা আজ এখানে কথা বলছেন, সেই বিজেপির মহিলারা হাত পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। এটা তো বিজেপি বলে ভিক্ষা। লজ্জা করে না টাকাটা যখন ব্যাঙ্ক থেকে তোলেন। এই টাকাটা ফেরত দেওয়া উচিত।' তিনি আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিনা পয়সার রেশন, কন্যাশ্রী, কৃষক বন্ধু, আবাস যোজনা সব কিছুর সুবিধা নিয়েও অনেকে বিজেপিকে ভোট দিচ্ছেন।
তৃণমূল সাংসদের প্রশ্ন, 'এই ১০-১২ বছরে বিজেপি থেকে একটা প্রকল্প পেয়েছেন? খালি হিন্দু-মুসলমান ছাড়া আর কোনও কথা নেই বিজেপির।' সাংসদের এই মন্তব্য ঘিরে দ্রুত বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতি বিরাজ বসু পাল্টা বলেন, 'এই প্রকল্পগুলি কারও পৈতৃক সম্পত্তি নয়। এগুলো সাধারণ মানুষের করের টাকায় চালিত রাজ্য সরকারের প্রকল্প। বিজেপির বা অন্য কোনও দলের মহিলারা আলাদা নন সবাই এই রাজ্যের নাগরিক।' তিনি আরও দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে দলমত নির্বিশেষে প্রকৃত উপভোক্তাদের হাতে সঠিক সময়ে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে।
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের