নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ২৪ ঘন্টা না পেরোতেই ফের চুরি শহরে। একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর শহরে। জেলা আদালত সংলগ্ন কেক পেস্ট্রির দোকানে চুরির পর ফের নতুন করে চুরির ঘটনা ঘটল শহরতলীর অনাদিনগরে।
স্থানীয় সূত্রে খবর , বৃহষ্পতিবার গভীর রাতে বসতবাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর চোরেরা বাড়িতে ঢুকে ঘরের সব দরজায় বাইরে থেকে ছিটকিনি মেরে ফেলে। এরপর একটি ঘরের আলমারি ভেঙে নিয়ে যায় প্রায় নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা সহ সোনার চেন , আংটি। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
তবে টানা চুরির ঘটনার জেরে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, শহরে আইনশৃঙ্খলা কোথায়? একের পর এক চুরির পরেও চোরেরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কয়েকদিনের ব্যবধানে শহরের একাধিক এলাকায় চুরির ঘটনা ঘটায় , আতঙ্ক বাড়ছে কৃষ্ণনগরের সাধারণ মানুষের মধ্যে। পুলিশের কড়া নজরদারি ও টহলদারি বাড়ানো জরুরি বলেই মনে করছেন সকলেই।
বাড়ির সদস্যা রুমা ঘোষ জানান , বাড়ির সকলেই রাত দেড়টা নাগাদ পরিবারের ছেলেকে বাড়ি ফেরার পর রাতের খাবার খেয়ে ঘুমোতে যান। সকালে ঘুম ভাঙতেই দেখা যায়, প্রতিটি ঘরের দরজা বাইরে থেকে আটকানো এবং একটি আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে। তাতে থাকা নগদ অর্থ ও সোনার গয়না উধাও।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের