নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR শুরু হওয়ার পর থেকেই নাম বাদ পড়ার আতঙ্কে রয়েছে মতুয়াদের একাংশ। আর এই আবহে মতুয়া অধ্যুষিত এলাকায় পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনশন, বিক্ষোভ ও আশঙ্কার মধ্যেই মতুয়া সমাজের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে একগুচ্ছ আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী।
SIR-এর বিরোধিতায় সম্প্রতি পথে নেমেছিলেন মতুয়াদের একাংশ। সেই আন্দোলনের অংশ হিসেবে সাংসদ মমতা বালা ঠাকুর অনশনেও বসেছিলেন। এই আবহেই বুধবার মতুয়া গড়ে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি SIR সংক্রান্ত শুনানি, নোটিশ ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত দিক নির্দেশ দেন। শুভেন্দু অধিকারী জানান, ' যাদের নোটিশ করা হবে তারাই শুনানিতে যাবেন। তবে ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স্কদের শুনানিতে যেতে হবে না তাদের বাড়িতেই বিডিওরা এসে প্রয়োজনীয় কাজ করবেন।'
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে মতুয়া সমাজ। সেই অবস্থায় শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেন, 'ভোটার তালিকা থেকে কোনও মতুয়ার নাম বাদ দিতে দেব না। তবে রোহিঙ্গা মুসলিমদের নাম থাকতেও দেব না। যদি নাম ERO কেটে দেয়, তাহলে নির্দিষ্ট ফরম্যাটে EO-র কাছে আবেদন জানাতে হবে। সেই আবেদনও যদি বাতিল হয়, তাহলে সরাসরি CEO-র কাছে আবেদন করার সুযোগ থাকবে।'
এখানেই থামেননি শুভেন্দু অধিকারী। CAA প্রসঙ্গ টেনে তিনি বলেন, ' মতুয়াবাড়ির সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে।' তার দাবি, এখনও পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ CAA-তে আবেদন করেছেন এবং হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যে সার্টিফিকেট পেয়েছেন।'
পাশাপশি, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী বলেন, 'যারা CAA-তে আবেদন করেছেন, তাদের কার চাকরি গেছে? কার সন্তানের স্কুলের ভর্তি বাতিল হয়েছে? রাজ্য সরকার মানুষকে ভুল বুঝিয়ে আতঙ্ক তৈরি করেছে।'
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের