নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোট পরবর্তী বিশৃঙ্খলা রুখতে কড়া অবস্থান নিল জেলা প্রশাসন। কৃষ্ণনগর জেলাশাসক দফতরে আয়োজিত এক বিশেষ সাংবাদিক বৈঠকে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এই কড়া বার্তা দেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা জুড়ে পর্যাপ্ত সিআরপিএফ মোতায়েন রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট জেলার বেশ কিছু এলাকায় ভাঙচুর ও অশান্তির খবর আসতে শুরু করে। পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন এক জরুরি বৈঠকে বসেন জেলাশাসক শ্রীকান্ত পল্লী ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সায় রঘু বংশী। উপস্থিত ছিলেন সিআরপিএফ-এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডান্টও।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ও গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও পরবর্তী সময়ে কিছু অসাধু লোক আইন-শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছে। এই ধরনের দুষ্কর্ম দমনে পুলিশকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের দাবি, গত দুদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে গোলমালে যুক্ত থাকার অভিযোগে প্রায় ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কোথাও কোনো অশান্তির আশঙ্কা থাকলে বা ঘটনা ঘটলে সাধারণ মানুষকে দ্রুত পুলিশ কন্ট্রোল রুমে অথবা ১১২ নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে।
পুলিশ আধিকারিক সায় রঘু বংশী জানান, ‘ফলাফল ঘোষণার পর বেশ কিছু বিক্ষিপ্ত জায়গায় আইন-শৃঙ্খলা ভঙ্গ করার ঘটনা ঘটেছে। আমরা অত্যন্ত সতর্ক রয়েছি ও যেখানে সমস্যা হচ্ছে সেখানেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি গতকালের চেয়ে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা আমাদের কাজে সাহায্য করছেন। তবে অশান্তি ছড়ানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না'।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের